তাজা খবর
বিজ্ঞাপন

মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রহিম সরকার

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক মো. রহিম সরকার।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. রহিম সরকার বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত ও সুন্দর করে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের পাঠদানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করাকে এডহক কমিটির প্রধান অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে মো. রহিম সরকার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্ব ও কার্যকর উদ্যোগে মাধাইনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ