তাজা খবর
বিজ্ঞাপন

নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণ, উপস্থিত ছিলেন নাহিদ-সারজিস-হান্নান মাসুদ।

Desk Editor 6 hours আগে | ০৮:৫৭ PM

নোবিপ্রবিতে ছাত্রশক্তির নবীনবরণ, উপস্থিত ছিলেন নাহিদ-সারজিস-হান্নান মাসুদ।

 

সুমাইয়া মহিন,নোবিপ্রবি প্রতিনিধি

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং জ্যেষ্ঠ নেতা আবদুল হান্নান মাসুদ।

 

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়জীবন শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের সময় নয়, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনেরও সময়। বিশ্ববিদ্যালয়ে আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখতে হবে।

 

বিজ্ঞাপন

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং, ছাত্র নির্-যাতন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রসংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ