তাজা খবর
বিজ্ঞাপন

লামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত।

Desk Editor 6 hours আগে | ০৮:৫০ PM

লামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত।

 

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের লামায় আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) লামা মাছ বাজারের দ্বিতীয় তলায় অবস্থিত জেলা পরিষদ গেস্ট হাউসে লামা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

লামা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া।

 

বিজ্ঞাপন

সভায় বক্তব্য দেন লামা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন রফিক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মামুন মিয়া, উপজেলা তাঁতীদলের সভাপতি মো. ফজর আলী, মৎস্যজীবী দলের সভাপতি ফখরুজ্জামান, পৌর কৃষক দলের সভাপতি ফারহাদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

 

এ সময় লামা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ