বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।
নজরুল ইসলাম, লামা,বান্দরবানঃ
বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে মর-দেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর-দেহ উদ্ধার করে।
নি-হত মংচেসা মার্মা উপজেলার গজালিয়া ইউনিয়নের মিনঝিরি পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মর-দেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত-্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে তাঁর মৃত-্যুতে পরিবার ও স্থানীয় পাড়াবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।