মা ইলিশ রক্ষায় ৩ জেলায় কোস্ট গার্ডের যৌথ অভিযান।
ডেস্ক রিপোর্ট খবর টিভি:
২০ অক্টোবর সকাল ৮ টা হতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, আউটপোস্ট বাহারছড়া, কন্টিনজেন্ট রায়পুর, স্টেশন বরিশাল, স্টেশন কালিগঞ্জ, স্টেশন হিজলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন শ্যামলাপুর ঘাট, নোয়াখালী পাড়া ঘাট, শীলখালী, কক্সবাজারের ফিশারী ঘাট, নাজিরাটেক, সামাত পাড়া, লক্ষিপুরের রায়পুর থানাধীন সাজু মোল্লার ঘাট, পুরাতন বেড়িবাঁধ, বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন গজারিয়া খাল, উলানিয়া, মল্লিকপুর, হিজলা থানাধীন হিজলা লঞ্চ ঘাট, গোবিন্দপুর, বাওসিয়া, দোলখোলা, কাইশমা ও তৎসংলগ্ন এলাকায় ❝মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এর আওতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।