মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন।
মেরাজ বিন আশকর: তাহিরপ প্রতিনিধি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও সাধারণ জনগণকে হয়র-ানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাদাঘাট বাজার বণিক সমিতি, সাধারণ জনগণ ও শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, শ্রমিক ও ভুক্তভোগী সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। পাশাপাশি ঘাটে নানা ধরনের হয়র-ানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, হয়র-ানি নিরসন এবং খেয়াঘাটে মালামাল পারাপারে সুষ্ঠু ও সহনীয় ভাড়া নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বাদাঘাট বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ও ভুক্তভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।