তাজা খবর
বিজ্ঞাপন

মুক্তারপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

Liton mahmud ৪০ দিন আগে | ০৯:১৪ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মুক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে চকো আইসক্রিম ফ্যাক্টরি মনিটরিং করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হচ্ছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রতিষ্ঠান-টির ম্যানেজার মোহাম্মদ শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে এবং স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া অনুসরণ করে খাদ্যপণ্য প্রস্তুতের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ