মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকার বাসিন্দা, মরহুম সেরাজল মাদবরের বড় ছেলে ও মীরকাদিম পৌর যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম জাদু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মৃত-্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মফিজুল ইসলাম জাদুর মৃত-্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত-্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।