মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলায় নতুন জেল সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ জান্নাত-উল-ফরহাদ। দায়িত্ব গ্রহণের পর তিনি মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (১৭ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে জেলা পুলিশের পক্ষ থেকে নতুন জেল সুপার মোঃ জান্নাত-উল-ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় অনুষ্ঠিত মতবিনিময়ে পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।