মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর অবৈধভাবে ব-ালু দিয়ে ভরাট ও দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ছাত্রসমাজ।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১ঘটিকার সময়
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে উত্তর ইসলামপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জল-াশয়টি অবৈধভাবে ব-ালু দিয়ে ভরাট ও দখলের চেষ্টা করা হচ্ছে। এতে বিদ্যালয়ের পরিবেশ ও এলাকার প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। জল-াশয়টি রক্ষা করা না হলে ভবিষ্যতে জলাবদ্ধতাসহ পরিবেশগত নানা সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ সময় ❝বাঁচাও, বাঁচাও, বাঁচাও এবং **❝পরিবেশ বাঁচাও, এলাকা বাঁচাও**সহ বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
পরে উপস্থিত এলাকাবাসী বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে তাদের ক্ষোভ ও দাবির কথা তুলে ধরেন। তারা অবৈধ পুকুর ভরাট ও দখল কার্যক্রম দ্রুত বন্ধ করে জল-াশয় ও বিদ্যালয় সংলগ্ন পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন, বিদ্যালয়ের পাশে থাকা জল-াশয় শুধু একটি পুকুর নয়, এটি এলাকার পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই কোনোভাবেই এটি ভরাট বা দখল করতে দেওয়া হবে না।