তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মা-দক, চুরি ও ছিনতাই প্রতিরোধে সচেতনতামূলক সভা

Liton mahmud ২ দিন আগে | ১০:২৮ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ

“মা-দকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান। পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মা-দক রুখতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে মা-দক, চুরি, ছিনতাই, আইনশৃঙ্খলা পরিপন্থী ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কৃষি ভবন, ঢাকার উপপ্রধান প্রকৌশলী এ বি এম মাহমুদ হাসান খান (সুমন)।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু,মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তফিকুল ইসলাম শরীফ, মহাকালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য মো. হান্নান শেখ, মহাকালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন ঢালী, মহাকালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান সরদার, অ্যাডভোকেট নুর হোসেন বেপারী, আবু সাঈদ দেওয়ান, মুক্তিযোদ্ধা দলের নেতা রজ্জব ঢালী এবং মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক আবুল হাসান রুমান।

অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন ভূমি সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন উত্তর কেওয়ার জামে মসজিদের ইমাম জাবের হোসেন। স্বাগত বক্তব্য দেন মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মিঝি।

বক্তারা বলেন, মা-দকের বিস্তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি।

বিজ্ঞাপন

তরুণ সমাজকে মা-দকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

একই সঙ্গে চুরি, ছিনতাই ও অন্যান্য সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ