তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মুন্সীরহাটে একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা

Liton mahmud ১২ দিন আগে | ০৪:৪৭ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মুন্সীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভাই ভাই হোটেল এন্ড আল মুসলিম সুইটমিটে মনিটরিং করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, গ্রিল মুরগিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না।

বিজ্ঞাপন

অভিযানে আরও দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। এতে খাদ্যদ্রব্যের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠান-টির মালিক নূর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ