তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মোল্লাকান্দির চর এলাকায় পুলিশের অভিযান।

Liton mahmud ৪ দিন আগে | ০৯:৫০ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের মোল্লাকান্দির চর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযান ও সতর্ক অবস্থান নিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, সন্ত্রাস ও মা-দকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোল্লাকান্দির চর এলাকায় নজরদারি ও সতর্ক অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলার বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাস ও মা-দকবিরোধী অভিযানও চলমান থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ