তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে শ্রমিক দলের যৌথ সভা, ৭ দিনের কর্মসূচি ঘোষণা

Liton mahmud ২৬ দিন আগে | ০৯:২৪ PM
সংগ্রহে: filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

নিজস্ব প্রতিনিধির,ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিজেএসডি) মুন্সীগঞ্জ জেলা শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, বিভিন্ন পর্যায়ের কমিটি পুনর্গঠন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার তোপখানা রোডের সেগুনবাগিচা এলাকার মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নাছির।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ঘোষিত ৭ দফা কর্মসূচির মধ্যে রয়েছে—পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতার বিরুদ্ধে উপজেলা, ইউনিয়ন ও ইউনিট পর্যায়ে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন; মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন কমিটি স্থগিত করে পুনর্গঠন; মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটি স্থগিত করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন; অসংগঠিত খাতের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে রেজিস্টার্ড সংগঠনের আওতায় আনার উদ্যোগ; চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল; এবং জেলা কমিটির নতুন কাউন্সিল আয়োজনের বিষয়ে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ।

বিজ্ঞাপন

সভায় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে যৌথ সভা কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ