তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ৫ তলা ভবনে আগুন, মিটার বোর্ডের ১০ মিটার ক্ষতিগ্রস্ত

Liton mahmud 47 minutes আগে | ০৪:৩৪ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১১টা ২৮ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পায় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, জাকির গাজীর পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণে ভবনজুড়ে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নির্বাপণের পাশাপাশি ভবনের ছাদে আটকা পড়া বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ভবনের ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নিয়ন্ত্রণে আসে এবং ভবনের বাসিন্দারা নিরাপদে রক্ষা পান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ