তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় নি-হত ১

Liton mahmud 1 minute আগে | ০৪:৪৮ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তি নি-হত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর)  রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে নিমতলা আন্ডারপাসের সামনে ঢাকা-মাওয়া সার্ভিস রোডের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, নিমতলা আন্ডারপাসের মাওয়ামুখী সার্ভিস লেনে অজ্ঞাত একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত-্যু হয়। নি-হত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে রাত ১টা ৫০ মিনিটে উদ্ধার কার্যক্রম শেষ করে নি-হতের মর-দেহ বডিব্যাগে রাখা হয়।

ফায়ার সার্ভিস সদস্যরা মর-দেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলটি সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ২টা ১৫ মিনিটে স্টেশনে ফিরে যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ