তাজা খবর
বিজ্ঞাপন

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস উদযাপন :

Abdur Rahim Panchagarh Sadar ১১ দিন আগে | ০৮:৩৩ PM
সংগ্রহে: Oplus_131072

জেলা প্রতিনিধি,পঞ্চগড় :

পঞ্চগড় : যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে জেলা জজ কোর্টের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

বিজ্ঞাপন

এতে ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা অংশ নেন।

বর্ণাঢ্য র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইন,জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, পঞ্চগড় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন।

পঞ্চগড় জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইন বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে পঞ্চগড় জেলার পাঁচজন শহীদ হন। আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে পঞ্চগড়ের চার শহীদ পরিবারের সদস্যদের হাতে উপঢোকন হিসেবে নগদ ৫ হাজার টাকা করে তুলেদেন,পঞ্চগড় জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ