টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে জিআর (চাউল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) যশলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক ও সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ সময় যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল কবীর কাজল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবুলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তার অংশ হিসেবে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এসব জিআর চাল বিতরণ করা হয়।