রাউজান উত্তর গুজরা নব বারদী কৈলাস ধামে অনাথ আশ্রমের ছাদ ঢালাই চলমান: ভক্তদের প্রতি সহায়তার আহ্বান
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলাধীন উত্তর গুজরায় অবস্থিত শ্রী শ্রী নব বারদী কৈলাস ধামে ‘জয় বাবা লোকনাথ কৃপা সংঘ’-এর উদ্যোগে সাধু নিবাস ও অনাথ আশ্রমের ছাদ ঢালাইয়ের কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই মহতী নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ ভক্ত, নর-নারী ও হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহযোগিতা ও অনুদানের বিনীত আহ্বান জানানো হয়েছে।
জানা যায়, শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ ও কৃপাকে ধারণ করে এই ধামটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের সেবা ও ধর্মীয় কার্যাদি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অনাথ শি-শু এবং পুণ্যার্থী সাধু-সন্ন্যাসীদের আবাসনের সুবিধার্থে এই সাধু নিবাস ও অনাথ আশ্রমটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে ভবন-টির ছাদ ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল একটি ধাপ চলমান রয়েছে।
‘জয় বাবা লোকনাথ কৃপা সংঘ’-এর নেতৃবৃন্দ ও সেবকরা জানান, “বাবার অশেষ কৃপায় এবং ভক্তদের সহযোগিতায় আমরা এই আশ্রমের নির্মাণকাজ এতদূর এগিয়ে আনতে পেরেছি। বর্তমানে ছাদ ঢালাইয়ের কাজ চলমান। তবে এই বিশাল কর্মযজ্ঞ কেবল আমাদের একক প্রচেষ্টায় সম্পন্ন করা সম্ভব নয়। আশ্রমের কাজ দ্রুত শেষ করে অনাথ ও সাধুদের আশ্রয় নিশ্চিত করতে বিপুল অর্থের প্রয়োজন।”
নেতৃবৃন্দ আরও বলেন, “সকল ভক্তপ্রাণ নর-নারী এবং দয়ালু ব্যক্তিবর্গের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও নির্মাণ সামগ্রী দিয়ে এই মহৎ কাজে এগিয়ে আসুন। আপনাদের ক্ষুদ্র অনুদান অনাথ শি-শুদের মুখে হাসি ফোটাতে এবং পুণ্যার্থীদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।”
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং বাবা লোকনাথের কৃপায় খুব দ্রুতই এই অনাথ আশ্রম ও সাধু নিবাসের নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।