তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মর-দেহ উদ্ধার

Nayem Hasan Nirob Sirajganj ৪৪ দিন আগে | ০৭:১৯ PM

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের মর-দেহ উদ্ধার

 

মিনার আলম আকাশ, রাজশাহী :

 

বিজ্ঞাপন

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা ও ছেলের মর-দেহ দুই দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) পৃথক স্থান থেকে তাদের মর-দেহ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার বাংলাবাজার পাকশী সেতু সংলগ্ন পদ্মা নদী থেকে নৌকার মাঝি কাওসার আলী (৬০)-এর মর-দেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে রাজশাহীর পবা উপজেলার সাতবাড়িয়া চর এলাকা থেকে তার ছেলে জিয়ারুল হকের মর-দেহ উদ্ধার করে নৌ পুলিশ।

বিজ্ঞাপন

নৌ পুলিশ জানায়, দুর্ঘটনার পর গত দুই দিন ধরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে তল্ল-াশি চালায়। পদ্মায় প্রবল স্রোতের কারণে মর-দেহ দুটি দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে ভেসে যায়। উদ্ধার শেষে মর-দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজশাহী নগরের পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় ঝাউগাছ বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। চর মাজারদিয়া এলাকা থেকে আটজন যাত্রী নিয়ে লালন শাহ মুক্তমঞ্চের উদ্দেশে রওনা দেওয়া নৌকাটি মাঝনদীতে অতিরিক্ত ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝি কাওসার আলী ও তার ছেলে জিয়ারুল হক নিখোঁজ ছিলেন। দীর্ঘ দুই দিনের অনুসন্ধান শেষে তাদের মর-দেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ