তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহী কাটাখালীতে বিপুল পরিমান গাঁ/জাসহ মা-দক কারবারি গ্রে/প্তার

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গা-ঁজাসহ দুই মা-দক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। শনিবার (২৫ জুলাই) রাতে পরিচালিত এ অভিযানের তথ্য রোববার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জনি মাহমুদ (৩০)।

বিজ্ঞাপন

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনুমানিক রাত ৯টা ৩৫ মিনিটে কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ২০ কেজি অবৈধ গা-ঁজা উদ্ধার করা হয়েছে।

 

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গা-ঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পরের যোগসাজশে বিক্রি করে আসছিলেন বলে দাবি করেছে র‍্যাব।

 

র‍্যাব-৫ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

 

উদ্ধার হওয়া আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ