তাজা খবর
বিজ্ঞাপন

রায়গঞ্জে মা-দকবিরোধী অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মোট দুইজনকে আসামি করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উদ্যোগে রায়গঞ্জ থানাধীন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা-দকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়গঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা মা-দকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মো. আছাদুল হক বাদী হয়ে রায়গঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মা-দকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ