র্যাব-৯ এবং বিজিবির যৌথ অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৫৮ বোতল বিদেশী ম/দ উদ্ধার।
ডেস্ক রিপোর্ট :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃ-শংস ও ঘৃণ্যতম অপরাধ, বিশেষ করে মা-দক উদ্ধার, হত-্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ-্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীদেরসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবি, সিলেটের একটি যৌথ অভিযানিক দল আজ ১২/০৮/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০১:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ উত্তরপাড়া সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ব-ালির স্তূপের ভেতর থেকে ৫৮ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসমূহ ৪৮ বিজিবি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।