তাজা খবর
বিজ্ঞাপন

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জ ৪০১ বোতল বিদেশী ম/দ উদ্ধার

খবর টিভি ডেস্ক ২৩ দিন আগে | ১১:৩৪ PM

র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৪০১ বোতল বিদেশী মদ উদ্ধার

এরশাদুল হক, সুনামগঞ্জ:

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় মা-দকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দলটি গোপন সংবাদের আনুমানিক রাত ০২.০৫ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা সাকিনস্থ এলাকার একটি আবাদি জমির ভেতর অভিযান পরিচালনা করে তিন-টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত ৪০১ বোতল বিদেশী মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বিদেশী মদের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

বিজ্ঞাপন

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশী মদ জিডি মূলে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ