র্যাব-৯ ও ভোক্তা অধিকার যৌথ অভিযানে সুনামগঞ্জের ছাতকে নকল ও অবৈধ পণ্য বিক্রয়, অনিয়মের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা
এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধি অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কোন প্রক্রিয়ায় কোন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ না করা, পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় ভোক্তাকে প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম না দেওয়া এবং পণ্যের মূল্যের তালিকা লটকাইয়া প্রদর্শন করার কথা থাকলেও কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের একটি যৌথ অভিযান ২.৩০ ঘটিকা হতে ৪.০০ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ধারণ বাজারে অভিযান পরিচালনা করে নকল ও অবৈধ পণ্য বিক্রয়, ওজনে কম এবং বিভিন্ন অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭,৪৫ ও ৫১ ধারায় ০১। কাসেম ব্রাদার্স ‘কে ৩০,০০০/- টাকা, ০২। হাজী আব্দুল কুদ্দুস সুপার শপ ‘কে ১০,০০০/- টাকা এবং ০৩। সাকিবা এন্ড সামি ব্রাদার্স ‘কে ৪০,০০০/- টাকা জরিমানাসহ সর্বমোট ৮০,০০০/- টাকা জরিমানা করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।