তাজা খবর
বিজ্ঞাপন

লামায় মা-দক মামলায় দুই আসামির কারাদণ্ড

Desk Editor 1 hour আগে | ১১:১৮ PM

লামায় মা-দক মামলায় দুই আসামির কারাদণ্ড

 

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুই আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) লামার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লামা বাজারপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আকরাম (৩৮) এবং একই ওয়ার্ডের টিএন্ডটি পাড়ার সুধীর মল্লিকের ছেলে প্রকাশ মল্লিক (৩৮)।

 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, লামা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহম্মেদ পৃথক অভিযানে ওই দুই আসামিকে আটক করেন। পরে তাদের লামার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

 

আদালত সূত্রে জানা গেছে, আসামি মো. আকরাম আদালতে নিজের দোষ স্বীকার করায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন

 

অপর আসামি প্রকাশ মল্লিকও আদালতে দোষ স্বীকার করায় তাকে একই আইনে ৩ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, মা-দকদ্রব্যের বিস্তার রোধ এবং মা-দকসেবন ও মা-দক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে ওই দুই আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, মা-দকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। লামায় মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

 

তিনি আরও জানান, মা-দকের বিস্তার রোধে পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মা-দক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মা-দক একটি সামাজিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। তরুণ সমাজকে মা-দকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

 

এদিকে, আদালতের এ দণ্ডাদেশের মাধ্যমে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রমের একটি ধাপ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে লামা উপজেলায় মা-দকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে থানা পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ