তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে এম.এ.মজিদকে সংবর্বধনা দিয়েছে সদর উপজেলা বিএনপি

Abdur Rahim Panchagarh Sadar 6 minutes আগে | ০৯:০৪ PM

স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:
পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ.মজিদ পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত হওয়ায় সংবর্বধনা দিয়েছে সদর উপজেলা বিএনপি।

এ উপলক্ষ্যে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা বিএনপি নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আদম সুফি,যুগ্ম আহবায়ক ও পিপি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান,সাধারণ সস্পাদক মাহফুজার রহমান বাবুসহ সদর উপজেলা ও ১০ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদ বিএনপির নেতা-কর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন এতদিন আপনাদের সাথে ছিলাম। আমি আপনাদের ছেড়ে কথাও যাবো না। আপনারা আমার পাশে থাকবেন সুখে থাকবেন, দুখে থাকবেন, উন্নয়নে থাকবেন সবকিছুতে আপনারা থাকবেন।

এর আগে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদকে ফুল দিয়ে বরণ করেন, সদর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ