“ডেঙ্গু প্রতিরোধে আলীকদমে সচেতনতামূলক তথ্যচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত”
লামা-আলীকদম প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী ১২ই সেপ্টেম্বর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে বান্দরবানের আলীকদমে এক সচেতনতামূলক তথ্যচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ই অক্টোবর) লামা তথ্য অফিসের প্রচার ও ব্যবস্থাপনায় আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকায় এ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ডেঙ্গু রোগের ভয়াবহতা, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপায় সম্পর্কিত ভিডিওচিত্র ও প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়।
লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল জানান, “ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। জমা পানি ৩ দিনের বেশি না রাখা, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার পরিচ্ছন্ন রাখা এবং রাতে মশারি ব্যবহারের মতো সচেতনতামূলক পদক্ষেপের মাধ্যমে আমরা নিজ নিজ এলাকাকে ডেঙ্গ-ুমুক্ত রাখতে পারি।”
উক্ত প্রদর্শনীতে পাড়া কারবারি, এলাকার বিভিন্ন পেশাজীবী, গণমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।