তাজা খবর
বিজ্ঞাপন

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, অডিও ভাইরাল; ধুনট থানার এসআই ক্লোজড

Liton mahmud ১৪ দিন আগে | ১০:১৮ AM

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানকে ক্লোজড (পুলিশ লাইন্সে সংযুক্ত) করা হয়েছে।

 

জানা গেছে, অভিযুক্ত এসআইয়ের সঙ্গে ওই নারীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর পুলিশ প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তাকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করে।

 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ