তাজা খবর
বিজ্ঞাপন

শাহতলী জিলানী চিশতী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Md. Mohashin Hossain Chandpur 8 hours আগে | ০৩:২৬ PM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫আগস্ট) চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উবি, উত্তর শাহতলী জোবাইদা ব-ালিকা উবি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা ব-ালক সপ্রাবি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র যৌথ আয়োজনে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা ব-ালিকা উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা ব-ালক সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি সহ শিক্ষকবৃন্দগণ।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভা পরিচালনা করেন কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদ।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে নি-হত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মাও. শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ