তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ

Desk Editor ২৬ দিন আগে | ০৯:৪৫ PM

শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার কুসুমহাটি বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৩১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নিষিদ্ধ অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ