তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Desk Editor ৪১ দিন আগে | ০৯:০৯ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় শেরপুর শহরের হোটেল

আয়সার ইন অডিটোরিয়াম এই নতুন কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

বিজ্ঞাপন

ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল কাদের লুটু।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল হোসেন ডিয়ার।

অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুকুল হোসেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান-টি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, শেরপুর জেলা শাখা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ