তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Desk Editor ২৭ দিন আগে | ১০:২৮ AM

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং স্থানীয় যুবসমাজকে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এ সময় ২৫০টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানে যুব কল্যাণ ক্লাবের সভাপতি মাহবুব আলম সুমন, সহ-সভাপতি মহর উদ্দিন, সাধারণ সম্পাদক হাসানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, যুবক এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন সুজন মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে ফলজ গাছ লাগানোর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ থেকে পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক উপকারও পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের জ্ঞানচর্চার পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে।

স্থানীয় বাসিন্দারা যুব কল্যাণ ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজন করা হলে এলাকার মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আরও বেশি উৎসাহিত হবে। তারা ভবিষ্যতেও বৃক্ষরোপণ, শিক্ষামূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

সার্বিকভাবে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতার এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। পরিবেশ রক্ষা ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে যুব কল্যাণ ক্লাবের এ উদ্যোগ একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ