তাজা খবর
বিজ্ঞাপন

শ্রীনগরের পলাতক অগ্রণী ব্যাংক কর্মকর্তা ঢাকায় গ্রেপ্তার

Liton mahmud ৬ দিন আগে | ১২:৩৫ AM

মুন্সিগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ কর্মকর্তা আরিফুজ্জামান সোহাগকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখার বিপুলসংখ্যক গ্রাহকের হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে ব্যাংকটির সামনে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় ও বিক্ষোভ দেখা যায়।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, অনেক গ্রাহকের জমা করা অর্থ হিসাব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগীরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।

পলাতক কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। তবে আত্মসাতের পরিমাণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর আরও তথ্য জানা যাবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ