তাজা খবর
বিজ্ঞাপন

শ্রীনগরে অটো রিক্সার ধাক্কায় পথচারী গুরুতর আহত

Liton mahmud ৬০ দিন আগে | ০১:১২ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা শ্রীনগর দোহার সড়কে জাহানাবাদ এলাকার প্রফেসর মার্কেটে সম্মুখে,

১০ জুলাই ২০২৬ সকাল ১১ টায় মোহাম্মদ লোকমান হোসেন নামক একজন পথচারী সড়ক দিয়ে হেটে তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন পিছন দিক হতে অটোরিক্সা চালক আব্দুর রহমান পথচারী লোকমানকে সজুড়ে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা মোহাম্মদ লোকমান হোসেনকে উদ্ধার করে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতলে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

 প্রত্যক্ষদর্শী শেখ রতন জানান,অটোরিক্সা চালক আব্দুর রহমানের ভুলেই লোকমান গুরুতর আহত হন ।

সিসি ক্যামেরা যা স্পষ্ট ধরা পড়েছে। 

অটোরিক্সা চালক আব্দুর রহমান তার দোষ স্বীকার করে আহত লোকমানের সকল প্রকারের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। 

বিজ্ঞাপন

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,প্রায় প্রতিদিনই এসড়কে সড়ক দুর্ঘটনা সংবাদ পাওয়া যায়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ