শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনালী হনুমানের মৃত-্যু
অদ্য রোজ শনিবার দুপুর ১২.৩০ ঘটিকায় শ্রীমঙ্গল আমরইলছড়া চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত সোনালী হনুমান-টিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত সোনালী হনুমান-টি মারা যায়। পরবর্তীতে মৃত সোনালী হনুমান-টিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
ইমন দেব চৌধুরী।
মৌলভীবাজার।