সংসদ সদস্য মিলন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির অভিনন্দন
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (প্রতিমন্ত্রী পদমর্যাদা) নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে, ছাতক পৌর বিএনপি।
এক যৌথ বিবৃতিতে পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি (স্বাক্ষর ক্ষমতা), জসিম উদ্দিন সুমেন (স্বাক্ষর ক্ষমতা), যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান
আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সোহেল, এস এম লায়েক শাহ, আব্দুল আউয়াল, সৈয়দ জাহাঙ্গীর আলম, শাহীনুল হক চৌধুরী, আকিল আলী, আশরাফুল হক খেলন, হাজী নিজাম উদ্দিন, রাসেল মাহমুদ, সোলেমান মিয়া, ছালিক মিয়া চৌধুরী রুকন, তানিমুল ইসলাম তানিম, কামাল চৌধুরী, ফরিদ মিয়া ও মো.শফি উদ্দিন সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।