তাজা খবর
বিজ্ঞাপন

সাভার থানার এসআইয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Desk Editor ২ দিন আগে | ০৯:৫৭ PM

সাভার থানার এসআইয়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ


সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামত উল্লার বিরুদ্ধে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​থানা সূত্রে জানা যায়, সম্প্রতি সাভারে শীর্ষ মা-দক ব্যবসায়ী শামীম রেজাকে গ্রেপ্তার সহ বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন এসআই নিয়ামত উল্লা। এতে ক্ষুব্ধ হয়ে কিছু চিহ্নিত অপরাধী, মা-দক কারবারি ও সুবিধা বঞ্চিত স্বার্থান্বেষী গোষ্ঠী সংগঠিত হয়ে এসআইয়ের ক্ষতির চেষ্টা করেন। এরই ফলশ্রুতিতে মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিচ্ছে।

​এ বিষয়ে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই নিয়ামত উল্লা জানান, “আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছি। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানামুখী চক্রান্ত শুরু করেছে। তারা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তবে আমি এর চ্যালেঞ্জ করে বলতে পারি, এমন কোন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।

বিজ্ঞাপন

এছাড়া তিনি আরো বলেন, আমার ১৫ সেকেন্ডের একটি অসম্পূর্ণ বক্তব্য কোড করে যে সংবাদ প্রচার করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আমি শামীম রেজা সহ অন্যান্য আসামিকে গ্রেপ্তার করার পর ওদের সাথে থাকা পাঁচটি মোবাইল জব্দ করি এবং তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আসামিদের পরিবারের কাছে হস্তান্তর করি এবং স্বাভাবিকভাবে কাউকে না জানানোর জন্য বলি কিন্তু এই বিষয়টিকে আমাকে হেয় প্রতিপন্ন করে ভিন্ন ভাবে প্রচার করেছে। আমি সকল সম্মানিত সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সত্যতা যাচাই করে সংবাদ প্রচার করার জন্য।

​এ ঘটনায় সাভার মডেল থানার সহকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, সৎ ও দূরদর্শী কর্মকর্তাদের কাজের প্রতি উৎসাহ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে। তারা দ্রুত এসআই নিয়ামত উল্লার বিরুদ্ধে অপপ্রচারকারী চক্রটিকে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মোঃরফিকুল ইসলাম জিলু
সাভার ঢাকা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ