তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক উল্টে আম ব্যবসায়ী নি-হত, চালক পলাতক

 

​সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আমবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে সবুর মিয়া (৩৫) নামের এক আম ব্যবসায়ী নি-হত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জব্দ করেছে।

​মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোররাত আনুমানিক পাঁচটার দিকে সলঙ্গা থানার হরিণচড়া এলাকার নাইমুড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
​নি-হত সবুর মিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কানসাট বাজার থেকে আমবোঝাই করে একটি মিনি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার নাইমুড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে উল্টে যায়।

বিজ্ঞাপন

​দুর্ঘটনার সময় ট্রাকের ওপরে বসে থাকা ব্যবসায়ী সবুর মিয়া ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত-্যু হয়। ঘটনার পরপরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নি-হতের মর-দেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে,​হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ