তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মা-দকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বড় হলরুমে একটি জমজমাট মা-দকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টিতে সদ্য গঠিত ৫ সদস্য বিশিষ্ট মা-দকবিরোধী কমিটির সদস্যবৃন্দ এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সভা সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব মো: নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মা-দকের ভয়ংকর কুফল ও ক্ষতিকর দিকগুলো বিস্তারিত তুলে ধরে বলেন, “মা-দক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে মা-দক থেকে সর্বদা দূরে থাকতে হবে।

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মো: সাজেদুল ইসলাম মা-দকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
​জনাব মোছা: জিয়াসমিন সুলতানা (সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি সদস্য) ​জনাব মো: জহুরুল ইসলাম (অভিভাবক প্রতিনিধি সদস্য)
​জনাব মো: তানভীর সেখ (ছাত্র প্রতিনিধি সদস্য)
​জনাব রাশিদুল হাসান (সদস্য সচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত শিক্ষক)

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মা-দকবিরোধী স্লোগান সম্বলিত খাতা, কলম এবং মা-দকের ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহোদয় বিদ্যালয়ে গঠিত ৫ সদস্য বিশিষ্ট মা-দকবিরোধী কমিটির সভাপতিসহ উপস্থিত সকল সদস্যকে প্রতিমাসে নিয়মিতভাবে অন্তত একটি সভা আয়োজনের অনুরোধ জানান, যাতে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ