সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মুলকান্দি এলাকায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ কেজি গা-ঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ) দুপুর ২টার দিকে এনায়েতপুর থানার মুলকান্দি এলাকায় নিয়মিত মামলার বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. মাহবুবর রহমান-এর নেতৃত্বে অভিযান-টি পরিচালিত হয়।
অভিযানে একজন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ২ কেজি গা-ঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. মাহবুবর রহমান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মা-দকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সিরাজগঞ্জে ২ কেজি গা-ঁজাসহ একজন গ্রেফতার
সাব্বির মির্জা সিরাজগঞ্জ তাড়াশ
5 minutes আগে | ০৬:৫৮ PM