সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হা-মলার ঘটনা ঘটেছে। এ সময় তার বহনকারী গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই হা-মলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে বিকেলে ধানগড়া বাজারে একটি জরুরি মতবিনিময় সভা ছিল। সভা চলাকালীন সময়ে সেখানে এই হা-মলার ঘটনা ঘটে।
হা-মলার পর এমপি আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নিরাপত্তা দাবি করেন ও হা-মলায় জড়িতদের দ্রুত আটকের জোর দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হা-মলায় সংসদ সদস্য আঘাতপ্রাপ্ত হননি, তবে তার গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলে তিনি জানান।
এদিকে, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান জানান, ওই সভায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে তিনি ঘটনার সময় শহরে থাকায় উপস্থিত ছিলেন না।