সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর বারোটায়
জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র্যালিতে সংগঠনের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।
এতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন’র সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ ও নজরুল ইসলাম। এছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু এবং পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ উপস্থিত ছিলেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামছুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, শাহীন মিয়া, দেবাশীষ সরকার, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, জুবায়ের আহমেদ, আব্দুল করিম, শাখাওয়াত হোসেন পল-াশ, ওবায়দুর রহমান শাওন, তারেক হোসেন রাজ, লুতফুর রহমান তালুকদার ও নাছির আলীসহ অনেকে অংশ নেন।
র্যালি ও পথসভায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন ও সদস্য সচিব মহিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন ও সদস্য সচিব রনেল তালুকদার, তাহিরপুরের আহ্বায়ক শাহীন মিয়া ও সদস্য সচিব হাবিবুর রহমান, জামালগঞ্জের আহ্বায়ক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশার আহ্বায়ক লিয়াকত আলী ও সদস্য সচিব মো. সোহাগ মিয়া, মধ্যনগরের সদস্য সচিব সাইফুল ইসলাম সেফুল, দিরাইয়ের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী ও সদস্য সচিব রাকিব মিয়া, শাল্লার ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, শান্তিগঞ্জের আহ্বায়ক ফরমান উদ্দিন ও সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, জগন্নাথপুরের আহ্বায়ক হারুনুর রশিদ হারুন ও সদস্য সচিব রুয়েল তালুকদার, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি আবুল হোসেন ও সদস্য সচিব শংকর কুমার দাস এবং দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।