স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর-্ষণের ঘটনায় অভিযুক্ত ৩ কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ ও তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান।
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[05 August, 2026]
গত ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নে স্কুলের টিফিনের সময় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর-্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার মামলা নং-০৭, তারিখ: ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, নারী ও শি-শু নির্-যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার তত্ত্বাবধানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রিপন কুমার সাহার নেতৃত্বে একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। ০৫ আগস্ট ২০২৬ খ্রিঃ গভীর রাতে (রাত ০১:৩৫ ঘটিকা হতে ০২:১৫ ঘটিকার মধ্যে) নিজ নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত ৩ কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আইনের সহিত সংঘাতে জড়িত শি-শুদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত আইনের সহিত সংঘাতে জড়িত ৩ জন শি-শু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ভোলা জেলা পুলিশ নারী ও শি-শু নির্-যাতনের মতো অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
#BholaPolice #PoliceMediaCell #Borhanuddin #StopViolenceAgainstWomen