*স্বপ্নের টানে, দেশের সেবায়–আগামীর সৈনিক হওয়ার অদম্য প্রত্যয়*
প্রতিটি পদক্ষেপে অদম্য সাহস, দৃঢ় সংকল্প আর দেশের জন্য কিছু করার অগ্নিশপথ। প্রতিকূল আবহাওয়া কিংবা কাদামাটির বাধা–কোনো কিছুই থামাতে পারেনি এই তরুণদের এগিয়ে চলার অদম্য প্রত্যয়।
দীর্ঘ দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প এবং টায়ার ড্র্যাগিংসহ বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষার প্রতিটি ধাপেই ফুটে উঠেছে তাদের সহ্যক্ষমতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা।
এই লড়াই কেবল একটি নিয়োগ পরীক্ষার অংশ নয়; এটি নিজের স্বপ্নপূরণের পথে কঠিন এক অধ্যায়। শেষ রেখা পেরোনোর সঙ্গে সঙ্গে সব ক্লান্তি মুছে যায়, আর হৃদয়ে জায়গা করে নেয় দেশপ্রেম, আত্মতৃপ্তি ও দেশের সেবায় নিজেকে নিবেদিত করার দৃঢ় প্রত্যয়।
প্রতিটি ঘামবিন্দু যেন সাক্ষ্য দিচ্ছে দেশের সেবা ও শৃঙ্খলার পতাকাতলে নিজেকে উৎসর্গ করার অটুট অঙ্গীকারের।
#আনসার #ভিডিপি #ansarvdp #dgansar #BangladeshAnsar #jobopportunity