তাজা খবর
বিজ্ঞাপন

হবিগঞ্জে স্কুল শিক্ষক ছালে আহম্মদের হা-মলা ও শ্লীল-তাহানিতে অতিষ্ট নারী সহকর্মীরা; শিক্ষক সমাজে চরম অসন্তোষ

Najir Mia হবিগঞ্জ সদর ১৬ দিন আগে | ০৭:১৮ PM
সংগ্রহে: Oplus_16908288

নিজস্ব প্রতিনিধি।

হবিগঞ্জের চুনারুঘাটের সহকারী শিক্ষক ছালে আহম্মদের হা-মলা ও শ্লীলতাহানীতে অতিষ্ঠ হয়ে পড়েছে নারী সহকর্মীরা।

যে স্কুলে বদলী করা হয় সেখানেই অসদাচরণ, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিতি, পাঠদানে ফাঁকিবাজি, উগ্রতা ও শ্লীল-তাহানির মতো চাকুরী বিধি লঙ্গনীয় কার্যকলাপ।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত এরকম অজস্র অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বর্তমানে হবিগঞ্জ প্রাথমিক শিক্ষা বিভাগের বিষপোড়া সহকারী শিক্ষক ছালে আহম্মদ।

বিদ্যালয়ের অফিস কক্ষে বসে মোবাইল ফোনে শিক্ষিকাদের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া, অফিস রুমে শিক্ষিকাকে একা পেয়ে শ্লীলতাহানী করার প্রতিকার চাইতে গিয়ে প্রধান শিক্ষিকাকে দলবল নিয়ে হেনস্তা করারও অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক ছালে আহম্মদ এর বিরুদ্ধে।

 

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার বর্তমান আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছালে আহম্মদ। চাকুরী জীবনের শুরু থেকেই উচ্ছৃঙ্খলা আর অসদাচরণে অতিষ্ঠ হয়ে ছিল তার সহকর্মীগন।

২০১৫ সালে চুনারুঘাট উপজেলার পড়াঝার সঃ প্রাঃ বিদ্যালয়ে যোগদান করে।

তার ধারাবাহিক যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলেন তৎকালীন

বিজ্ঞাপন

পড়াঝার সঃ প্রাঃ বর্তমান গোলগাঁও বিদ্যালয়ের

প্রধান শিক্ষক বশির।

সেখান থেকে কালিশিরি সঃ প্রাঃ স্কুলে শাস্তিমূলক বদলী করা হয়েছিল। তিনি বলেন, যোগদানের পর থেকে পাঠদান না করে ভিডিও করা, শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অশোভন আচরন করতো। তার বিরুদ্ধে কমিটি নিয়ে রেজুলেশন করা হয়েছিল। েরে সেখান থেকে ডেপুটেশনে পাঠানো হয়। যতগুলো বিদ্যালয়ে সে গেছে সবাই যন্ত্রনায় অতিষ্ঠ করেছে।

বিজ্ঞাপন

সেখান থেকে আলীনগর হয়ে ২০১৯ সালের মাঝমাঝি সময়ে হাজী আব্দুল হাশিম সঃ প্রাঃ বিদ্যালয় যোগদান করে। সেই স্কুলের প্রধান শিক্ষিকাসহ সহকারী শিক্ষিকাদের শ্লীলতাহানী করে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে আবারও স্কুল ও শিক্ষিকাদের অজান্তে আপত্তিক ভিডিও ছড়াতে থাকে।

এসব বিষয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যস্থতায় শা-লিস হয়। শা-লিসে অভিযুক্ত শিক্ষক ছালে আহম্মদ অশ্লীলতা না করার অঙ্গীকার করে ৩শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত বন্ড দেয়।

এসব অভিযোগের তদন্তে সত্যতা পেয়ে বিভাগীয় মামলা রুজু হয়েছে বলে চুনারুঘাট শিক্ষা অফিস সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

কালিশিরি সঃ প্রা বি প্রধান শিক্ষক মতিউর আক্ষেপ করে বলেন তার কর্মকাণ্ডে শিক্ষক সমাজের মানসম্মান ক্ষুন্ন হচ্ছে। ২০১৫ সালে যোগদান করার পর বিতর্কিত কর্মকাণ্ডে জর্জরিত ছিলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছে ২নং আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক ওয়ার্ড মেম্বার হাছন আলীর ছেলে ছালেহ আহমেদ গোষ্টিগত আর রাজনৈতিক ক্ষমতায় চাকুরীবিধি অব্যাহতভাবে লঙ্গন করে সহকর্মীদের হেনস্তাসহ নানা কুকৃর্তি করে যাচ্ছে। এ ঘটনায় তাকে আলীনগর সঃ প্রাঃ বিদ্যালয়ে ডেপুটেশনে বদলী করে।

শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক ছালেহ আহমেদকে জেলা শিক্ষা অফিসার চলতি বছরের ২৭ জুলাই ৯৬৫ নং স্মারকে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাজী আব্দুল হাশিম সরকারী প্রাথমিক বিদ্যালয় বদলী করেন। এখানে এসে পাঠদান না করে সারাক্ষণ সহকর্মী শিক্ষিকদের ভিডিও ধারন নিয়ে ব্যস্ত থাকে। এসব বিষয়ে জেলা শিক্ষা অফিসে শিক্ষিকাগন স্বাক্ষরিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত শিক্ষক ছালে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষিকাদের হেনস্তা করে। এতে আতংকিত হয়ে সম্প্রতি উপজেলা শিক্ষা অফিস, চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক ডেইজি রানী দাশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিক্ষক ছালে আহমেদের মেবাইলে একাধিকার কল দিলেও ওনি রিসিভ করেনি। পরে ক্ষুদেবার্তা পাঠালে ওনি কোন উত্তর দেয়নি।

প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক খালেদুর রশিদ ক্ষোভের সাথে বলেন, একজন শিক্ষকের কার্যকলাপে পুরো শিক্ষক সমাজ প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কমিটির সভাপতি গালিব চৌধুরী জানান, এ বিষয়ে তিনি পুরোপুরি জানেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনায় দেওয়া আছে। শিক্ষিকাকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় ফৌজদারি অপরাধে অভিযোগ দেওয়া আছে।

বিজ্ঞাপন

সহকরী শিক্ষক ছালে আহমেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান আছে স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম জানান ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে অন্য স্কুলে সরিয়ে দেওয়া হয়েছে।

ছবি: বিদ্যালয়ের অফিস কক্ষে ভিডিও ধারন করছে সহকারী শিক্ষক ছালে আহমেদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ