তাজা খবর
বিজ্ঞাপন

হাইমচরে গাজী জেনারেল স্টোরে আগুন, ক্ষতি ৫০ লাখ টাকা

Desk Editor ৭ দিন আগে | ০৮:০১ PM

হাইমচরে গাজী জেনারেল স্টোরে আগুন, ক্ষতি ৫০ লাখ টাকা

 

মোঃ কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি হাইমচর চাঁদপুর

 

বিজ্ঞাপন

চাঁদপুরের হাইমচর উপজেলার বাংলাবাজার এলাকায় বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে গাজী জেনারেল স্টোরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২০ অক্টোবর ২০২৬, রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাইমচর ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হলেও প্রতিষ্ঠান-টির স্বত্বাধিকারী মো. রুবেল হোসেনের জন্য এ ক্ষতি অপূরণীয়।

এদিকে, হাইমচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রুবেল হোসেনকে সার্বিক সহযোগিতা করার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ