তাজা খবর
বিজ্ঞাপন

হাজীগঞ্জে মাদ্রাসা থেকে ৭ বছরের শি-শু নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

Md. Mohashin Hossain Chandpur ৫০ দিন আগে | ০৪:২৩ PM

চাঁদপুরের হাজীগঞ্জে একটি মাদ্রাসা থেকে কারিমাহ (৭) নামে এক শি-শু নিখোঁজ হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার পর হাজীগঞ্জের আবু বক্কর মাদ্রাসায় বিরতির সময় এ ঘটনা ঘটে বলে পরিবারের দাবি।

শি-শুটির বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, দুপুরে বিরতির সময় কালো বোরকা পরিহিত এক অজ্ঞাত মহিলা তার মেয়ে কারিমাহকে সঙ্গে নিয়ে চলে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় কারিমাহর পরনে ছিল আকাশি রঙের স্কার্ট ও সাদা হিজাব।

শি-শুটিকে কোথাও দেখা গেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৬৭২-৪২৪৪৬৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, শি-শুটিকে দ্রুত খুঁজে পেতে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তার পরিবার।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ