হাতিরঝিলে শি-শুসহ নারীকে আ/ত্ম/হ/ত্যা থেকে বাঁচালো আনসার সদস্যরা।
ডেস্ক রিপোর্ট:
২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার):
রাজধানীর হাতিরঝিলে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় আ/ত্ম/হ/ত্যা থেকে রক্ষা পেয়েছেন এক নারী ও তার ১১ মাসের শি-শু। ২২ জুলাই (বুধবার) বিকেলে রাজউকের প্রকল্প এলাকায় টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শি-শুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। তারা তাৎক্ষণিক ছুটে গিয়ে ঐ নারীকে বাধা দেন।
কিন্তু তিনি বাঁচতে চান না বলে চিৎকার করে রাস্তা থেকে সরতে না চাইলে। একপর্যায়ে সেখানে টহলরত র্যাব-৩ সদস্যরাসহ মিলে ঐ নারীকে শান্ত করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে হাতিরঝিলে থানা পুলিশের ডিউটি অফিসারসহ আনসার সদস্যরা তার কাছ থেকে পরিবারের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তার স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, ৩০ বছর বয়সী ফারজানা নামের ঐ নারী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে এসেছিলেন। এর মধ্যে মালিবাগে আত্মীয়ের বাসা থেকে তিনি শি-শুকে নিয়ে বের হয়ে যান।
আনসার সদস্যরা অক্ষত অবস্থায় মা ও শি-শুকে শরিফুলের কাছে হস্তান্তর করেন। স্ত্রী ও শি-শু সন্তানের জীবন বাঁচাতে দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা উপস্থিত সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।
#Hatirjheel #BangladeshAnsar #Humanity #LifeSaved