তাজা খবর
বিজ্ঞাপন

২৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে বাকৃবিতে “সিটি ব্যাংক স্পটলাইট” শীর্ষক আয়োজন

Desk Editor ৩১ দিন আগে | ০৯:০৬ PM

বাকৃবি প্রতিনিধি,

 

কর্পোরেট জগতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে তুলে ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত হয়েছে “সিটি ব্যাংক স্পটলাইট” শীর্ষক বিশেষ আয়োজন।সিটি ব্যাংক পিএলসি-র আয়োজনে ও ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইএডিএস) এর ব্যবস্থাপনায় এটি আয়োজিত হয়।

 

বিজ্ঞাপন

বুধবার( ১২ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজন-টি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপা-চার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: সামছুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের(বাউরেস) পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং স্পেকট্রা হেক্সা ফিডস লি. এর পরিচালক ও সিইও মোহাম্মদ আহসানুজ্জামান লিন্টু। এছাড়া বিভিন্ন অনুষদের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ, সিটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং বাকৃবির প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

অধ্যাপক ড. শাকিলা সালামের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন আইএডিএস এর পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. ছাদেকা হক।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘স্পটলাইট কি-নোট সেশন’ পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্পোরেট জগতের আধুনিক চ্যালেঞ্জ, সম্ভাবনা, দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত ১৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা কর্পোরেট ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান।

 

প্রধান অতিথির বক্তব্যে উপা-চার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে বিশেষত সময় ব্যবস্থাপনায় অধিকতর মনোযোগী হতে হবে। সময় ব্যবস্থাপনা আমাদের প্রত্যেকের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। মেধা ও পরিশ্রম দুটোর সংমিশ্রণই হলো সেরা নির্দেশক। একইসাথে ভালো আচরণ, শরীরের ভাষা, ভালোভাবে কথা বলা এবং সর্বক্ষণ প্রতিটি বিষয়ে সুন্দরভাবে সাড়া দিয়ে অন্যের মন জয় করে নেওয়ার বিষয়টিও শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ